পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের ‘ন্যাশনাল গ্রিন Mission’-এর আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চলতি মৌসুমে ৫ কোটি চারা রোপণ করা হচ্ছে। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বৃক্ষরোপণের উপযুক্ত সময়ে ফলদ, বনজ ও ওষুধি দেশীয় প্রজাতির গাছ রোপণে বিশেষ জোর দেওয়া হয়েছে।

আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি এবং উপজেলা প্রশাসন-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এই মহৎ উদ্যোগের সফল বাস্তবায়নে এবং চারাগাছগুলোর দীর্ঘমেয়াদী পরিচর্যার সার্বিক দায়িত্ব ও তত্ত্বাবধানে রয়েছে বিদ্যাপীঠ জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী, মেহেরপুর।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার জনাব, মোঃ মতিয়র রহমান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি এর নির্বাহী পরিচালক জনাব, মুহঃ মোশাররফ হোসেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ হাসান-আল-নূরানী এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী।

একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, তা একটি জীবনের প্রতীক, প্রকৃতির পরম বন্ধু। আসুন, আমরা সবাই মিলে এই সবুজ বিপ্লবে অংশ নিই এবং নিজেদের চারপাশকে করে তুলি আরও সতেজ ও প্রাণবন্ত।