২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, যা ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ শোষণ থেকে মুক্তির লক্ষ্যে বাঙালির স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করিয়ে দেয় । ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি দেশজুড়ে গভীর শ্রদ্ধা, জাতীয় ঐক্য ও উৎসবের আমেজে উদযাপিত হয়।

স্বাধীনতা দিবস শুধু একটি ক্যালেন্ডারের পাতা নয়, এটি আমাদের জাতীয় অস্তিত্বের প্রতীক । এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, স্বাধীনতা কোনো উপহার নয়, বরং অর্জিত অধিকার। আমাদের অহংকার। এটি প্রতিবছর আমাদের দেশপ্রেম ও ঐক্যকে নতুন করে উজ্জীবিত করে।

প্রতিবছর ২৬শে মার্চ পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও শহীদের জন্য দোআ অনুুষ্ঠিত হয় । উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসকেএস এর নির্বাহী পরিচালক মহোদয়, উপ-নির্বাহী পরিচালক মহোদয়, পরিচালক, উপ-পরিচালক (ঋণ কার্যক্রম), উপ-পরিচালক (অর্থ ও প্রসাশন), আঞ্চলিক ব্যবস্থাপকগন এবং মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার শাখা ব্যবস্থাপকগন ও সহকারী শাখা ব্যবস্থাপকগন (অর্থ) উপস্থিত ছিলেন। এই দিনে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।