আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করল PSKS

আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও পালাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (PSKS) কাজীপুর ও বাগোয়ান ইউনিয়নে প্রবীণদের অংশগ্রহণে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণদের অধিকার, সম্মান, যত্ন এবং পরিবার ও সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রবীণরা তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, শ্রম ও জ্ঞান দিয়ে পরিবার ও সমাজকে সমৃদ্ধ করেছেন। তাঁদের সেই অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বয়সের এই পর্যায়ে প্রয়োজনীয় যত্ন, সম্মান ও মর্যাদা নিশ্চিত করার ওপর অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।

আন্তর্জাতিক প্রবীণ দিবসে সকল প্রবীণের প্রতি PSKS আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানায়।