শিশু শিক্ষা হলো একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভিত্তি, যা তার ভবিষ্যৎ চরিত্র ও মেধার বিকাশে প্রধান ভূমিকা পালন করে। জীবনের প্রথম পাঁচ বছর শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়, কারণ এই সময়েই প্রতি সেকেন্ডে দশ লক্ষেরও বেশি স্নায়ু সংযোগ তৈরি হয়। শিশু শিক্ষার মূল উদ্দেশ্য কেবল অক্ষরজ্ঞান দান নয়, বরং খেলার ছলে শিশুর সৃজনশীলতা, কৌতুহল এবং সামাজিক দক্ষতার বিকাশ ঘটানো।

পরিবারের গণ্ডি পেরিয়ে যখন একটি শিশু প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তখন সে অন্যদের সাথে মেলামেশা, সহযোগিতা এবং নিয়মানুবর্তিতা শেখে। আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুর রুচি, সামর্থ্য ও আগ্রহকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, যা তাকে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তোলে। শিশুদের শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশের জন্য আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। আজকের সুশিক্ষিত শিশুই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবে।

এই লক্ষ্যে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) মেহেরপুর জেলার অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ৩৫টি শিক্ষাকেন্দ্র স্থাপন করে ৮৭৫ জন শিশুর জন্য মানসম্মত ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করেছে।