অদ্য ১৮/১/২০২৬ পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) উদ্যোগে এবং কাজিপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির সহযোগিতায় সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফ্রি চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে যারা চোখের ছানি সমস্যায় ভুগছেন, তাদের শনাক্ত করা এবং বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়া।


উক্ত ক্যাম্পে মেহেরপুর মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ও তাদের দক্ষ টিম উপস্থিত থেকে রোগীদের চোখ পরীক্ষা করেন এবং অপারেশনের জন্য উপযুক্ত রোগী নির্বাচন করেন। ১৭৭ জন রোগীর মধ্যে ৮৬ জন রোগীকে বাছায় করা হয় চোখের ছানি অপারেশনের জন্য যাদের আগামী ২৬-০১-২০২৬ তারিখে মেহেরপুর মক্কা চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হবে। চিকিৎসকদের পেশাদারিত্ব, আন্তরিকতা এবং যত্নশীল আচরণ রোগীদের মধ্যে আস্থা ও স্বস্তি সৃষ্টি করে।

ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন কাজীপুর সমৃদ্ধি ইউনিয়নের সম্মানিত ইউ পি সি এবং এ ইউ পি সি, স্বাস্থ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য পরিদর্শকগণ। তাঁদের উপস্থিতি ও সহযোগিতায় ক্যাম্পের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও ফলপ্রসূভাবে পরিচালিত হয়।
এছাড়াও পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সম্মানিত পরিচালক (মোঃ কামরুল আলম) মহোদয় ক্যাম্পে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। যুব, প্রবীণ ও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি একটি সফল সামাজিক উদ্যোগে পরিণত হয়।

এই আয়োজন প্রমাণ করে যে সমাজসেবামূলক প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাত এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। চোখের আলো ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।