
চোখের ছানি অপারেশনই রোখী শেষ নই, পুরোপুরি সুস্থ করে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত ডাক্তারের পরামর্শ ও দেখাশোনা করা । তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে চোখের ছানি অপারেশন করা প্রবীণদেরকে নিয়ে এসে ডাক্তার দেখানো হয় এবং ডাক্তারের পরামর্শ মেনেচলার জন্য বলা হয় ।
অপারেশনের পরবর্তী মূল করণীয়
- ওষুধ ও ড্রপ: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত আই ড্রপ ব্যবহার করুন। ড্রপ দেওয়ার আগে অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন।
- চোখের সুরক্ষা: প্রথম ১ সপ্তাহ ঘুমানোর সময়ও সুরক্ষামূলক আই শিল্ড বা চশমা ব্যবহার করুন যাতে অবচেতনভাবে চোখে ঘষা না লাগে।
- বিশ্রাম: অপারেশনের প্রথম দিন পূর্ণ বিশ্রাম নিন এবং টিভি দেখা বা ড্রাইভিং এড়িয়ে চলুন।
- পরিচ্ছন্নতা: চোখ পরিষ্কার করতে চিকিৎসকের নির্দেশিত তুলা বা টিস্যু ব্যবহার করুন। বাইরের ধুলোবালি ও উজ্জ্বল আলো থেকে বাঁচতে কালো চশমা পরুন।
- খাবার: দ্রুত সেরে উঠতে আঁশযুক্ত খাবার এবং প্রচুর সবুজ শাকসবজি খান।
যা করা থেকে বিরত থাকবেন
- চোখ ঘষা: কমপক্ষে ১ মাস চোখ কোনোভাবেই রগড়ানো বা চাপ দেওয়া যাবে না।
- পানি ও সাবান: প্রথম ১ সপ্তাহ চোখে সরাসরি ট্যাপের পানি, সাবান বা শ্যাম্পু লাগানো নিষেধ।
- ভারী কাজ: ভারী বস্তু তোলা, শরীরচর্চা বা সামনের দিকে ঝুঁকে কাজ করা অন্তত ২ সপ্তাহ এড়িয়ে চলুন, কারণ এতে চোখের প্রেশার বাড়তে পারে।
- সাঁতার: ইনফেকশন এড়াতে ৩ সপ্তাহ পর্যন্ত পুকুর বা সুইমিং পুলে নামবেন না।
- মেকআপ: ২ সপ্তাহ চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করবেন না।
ডাক্তার রোগীদের চেকআপ করা পর উক্ত বিষয়গুলির কোনটি করনীয় এবং চোখের সমস্যা হবে ঐ সকল বিষয় থেকে বিরত থাকতে বলেন।





