
অদ্য-২৪/১১/২০২৫ ইং তারিখে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির “উন্নয়নে যুব সমাজ” কার্যক্রমের আওতায় ‘সামাজিক স্বেচ্ছাসেবা,নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন ‘ প্রশিক্ষণের ২য় ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন জনাব মোঃ রকিব উদ্দিন (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) ও আশরাফুল ইসলাম বিন রেজাউল হক (সহযোগী গবেষক), মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী (অধ্যক্ষ) মুজিবনগর সালাফী একাডেমী, প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন জনাব মাহামুদুল হাসান (মুজিবনগর উপজেলা সমাজ সেবা অফিসার) তিনি যুবদের দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন মোঃ হাসানুজ্জামান (উপজেলা কর্মসৃচি সমন্বয়কারী) মোছাঃ ইয়াসতুরা সুলতানা (স্বাস্থ্য কর্মকর্তা) ।
বাস্তবায়নেঃপলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি,গাংনী,মেহেরপুর।




