বাংলাদেশের প্রেক্ষাপটে  যৌন হয়রানীর শিকার হয় অনেক নারী। বিশেষ করে কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্মকতা ও সহকর্মী কতৃক যৌন হয়রানির শিকার হয় অনেক নারী কর্মী। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) আয়োজিত যৌন হয়রানী প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সভাকক্ষে। উক্ত কর্মশালা উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ও ফোকাল র্পাসন মোছাঃ মাজকুরা খাতুন, উপ-নির্বাহী পরিচালক মোহাঃ কামরুজ্জামান, পরিচালক মোঃ কামরুল আলম, উপ-পরিচালক মোঃ রাকিবুল ইসলাম এবং উক্ত প্রতিষ্ঠানের সকল স্তরের নারী কর্মী। উক্ত কর্মশালায় কিভাবে যৌন হয়রানি রোধ করা যায়, যৌন হয়রানির শাস্তি কি সম-সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করা হয়।