
মেহেরপুর জেলার বিভিন্ন গ্রাম ভারতের বর্ডারের সাথে যুক্ত আছে যার মানব পাচার চক্র সেইসব এলাকা থেকে শিশু ও নারী পাচার করে। যাতে শিশু ও নারী পাচার না হতে পারে সে জন্য কর্মএলাকায় উঠান বৈঠক গঠিত প্রবীণ, যুব, কৈশোর কমিটির সভায় ও ব্যক্তিগতভাবে আলোচনার মাধ্যমে গণসচেতনতা র্সষ্টি করা হয়ে থাকে। এক বছরে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) ১৬০৮ জন অংশ গ্রহনকারীকে সাথে নিয়ে ৮৮ টি উঠান বৈঠক করে।





