
স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু বর্তমান যুগে ভেজাল খাদ্য, দূষণ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে আমাদের শরীর প্রতিনিয়ত নানা জটিল রোগের ঝুঁকির মুখে পড়ছে। অনেক সময় মারাত্মক রোগ শরীরে বাসা বাঁধলেও আমরা প্রাথমিক অবস্থায় তা বুঝতে পারি না। এখানেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব অপরিসীম।
নিয়মিত চেকআপের প্রধান লক্ষ্য হলো রোগ হওয়ার আগেই তা শনাক্ত করা অথবা প্রাথমিক অবস্থায় ধরা পড়া। অনেক রোগ যেমন—উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা ক্যান্সার শুরুর দিকে কোনো বিশেষ লক্ষণ প্রকাশ করে না। নিয়মিত পরীক্ষার মাধ্যমে এই ‘নিঃশব্দ ঘাতক’ রোগগুলোকে শনাক্ত করে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়। কিন্তু মেহেরপুর জেলার অনেক প্রবীণ অসহায় মানুষ আছে যাদের নিয়মিত চেক আপ করা সম্ভক নয় । সেই সকল এলাকায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর স্বাস্থ্য কর্মকর্তাগন নিয়মিতি চিকিৎসা সেবা প্রদান করেন । গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাজিপাড়াতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এর স্বাস্থ্যকর্মী প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং স্বাস্থ্যসচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন।





