
আল্লাহর অশেষ রহমতে আজ এক আনন্দের সংবাদ শেয়ার করছি 🤲
পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) উদ্যোগে কাজীপুর সমৃদ্ধির কর্মসূচির মাধ্যমে পিকেএসএফ ও অরবিসের সহযোগিতায় মেহেরপুর মক্কা চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের বাছাইকৃত ৮৬ জন প্রবীণের মধ্যে ৫৮ জন প্রবীণের চোখের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অপারেশন শেষে তাঁদেরকে নিরাপদে পরিবহনের মাধ্যমে নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, বর্তমানে সবাই ভালো আছেন।
চোখের আলো ফিরে পাওয়া মানে শুধু দৃষ্টি ফিরে পাওয়া নয়, ফিরে পাওয়া জীবনের নতুন ভরসা। এই প্রবীণ মানুষগুলোর চোখের ছানিজনিত দৃষ্টিসমস্যা দূর করতে পারা আমাদের জন্য এক অনন্য আনন্দ ও অমূল্য প্রাপ্তি। তাঁদের চোখে নতুন করে আলো ফিরিয়ে দিতে পারাই আমাদের সবচেয়ে বড় সাফল্য 🤍




