
গ্রামের অসহায় মানুষের দ্বারে দ্বারে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার জন্য সবার কাছে গরিবের সেবক নামে পরিচিত পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) । গরিব অসহায় মানুষের মাঝে স্যাটেলাইট ক্লিনিক, কখনো স্ট্যাটিক ক্লিনিক, কখনো স্বাস্থ্য ক্যাম্প বা কখনো চক্ষু ক্যাম্প করে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে প্রবীণদের নতুন করে চোখের আলো ফিরিয়ে দিয়ে মানুষের উপকার করে আসছে পিএসকেএস।
যার প্রেক্ষিতে মুজিবনগর উপজেলার ২ নম্বর ওয়ার্ডে ভবর পাড়া গ্রামে স্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করা হয়। উক্ত স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করা হয় । স্যাটেলাইট ক্লিনিক চিকিৎসা সেবা প্রদান করেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ডাক্তার আ ফ ম মুনতাহি রেজা। স্যাটেলাইট ক্লিনিকে ৩০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৭ জন পুরুষ ১৮ জন নারী ৫ জন শিশু।


