
প্রকৃতির অমোঘ নিয়মে প্রতি বছর শীত আসে। বিত্তবানদের কাছে শীত উৎসবের আমেজ নিয়ে আসলেও, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে এটি চরম কষ্টের নাম। হাড়কাঁপানো শীতে খোলা আকাশের নিচে বা জরাজীর্ণ ঘরে যারা রাত কাটান, তাদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।
পলাশীপাড়া সমাজ কল্যাল সমিতি (পিএসকেএস) সব সময় অসহায় মানুষের মাঝে থেকে মানুষকে নানা ভাবে সহযোগীতা করে আসছে । ব্যতিক্রম হয়নি এই শীতেও, বাংলাদেশের একটি প্রতন্ত্য জেলার নাম মেহেরপুর জেলা । বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর। এই ছোট জেলায় দ্বীর্ঘ 55 বছর ধরে অসহায় মানুষের পাশে দাড়িয়ে সব রকম সহযোগীতা করে আসছে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস)। মেহেরপুর জেলাজুড়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করার লক্ষ্যে আজ গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন এবং রাতের আধারে গাংনী পৌরসভার ভেতরে মানুষের বাড়ি বাড়ি যেয়ে কম্বল বিতরণ করা হয় ।







