
বিজয় দিবস বাংলাদেশে প্রতি বছরের ১৬ ডিসেম্বর পালিত একটি দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিবসটি উদযাপন করা হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে গণ্য করা হয়। নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এ উপলক্ষ্যে প্রতি বছর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) এ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ও শহীদের জন্য দোয়া করা হয়।


